আমিরাতে ঈদের ছুটি ৭ই আগস্ট থেকে

প্রকাশিত: July 31, 2013 | সময়: 1:02 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ই আগস্ট সেখানে ২৯ রমজান পালিত হবে। ঈদ উদযাপনের পর ৪ঠা শাওয়াল ফের অফিস-আদালত খুলবে। যদি ২৯ রোজাই রমজান মাসের শেষ রোজা হয় তাহলে ঈদ উদযাপিত হবে ৮ই আগস্ট, বৃহস্পতিবার। সে হিসাবে শাওয়াল মাসের ৪ তারিখ হবে রোববার, ১১ই আগস্ট। কিন্তু যদি ৩০ রোজা পালিত হয় তাহলে শাওয়াল মাসের ৪ তারিখ হবে ১২ই আগস্ট। অনলাইন গালফ নিউজ এ খবর দিয়েছে।