স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর কর্মসূচির আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি (খালেদা জিয়া) খুব দ্রুত দেশে ফিরবেন। যারা খালদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলছেন সেটাকে তিনি চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিজা ফখরুল ইসলাম আলমগীর।

