গাজীপুরে ডলারসহ আটক দুই

প্রকাশিত: October 28, 2015 | সময়: 2:44 pm

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে ৩ হাজার ৭শ ডলারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শাহদাত হোসেন (৩৫) ও মো. মোস্তফাকে (৩৩) আটক করা হয়।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম বিষয়টি জানান।