সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন ১২ দেশের পর্যটন মন্ত্রী

প্রকাশিত: October 29, 2015 | সময়: 9:53 am

বাগেরহাট প্রতিনিধি ॥

১২টি দেশের পর্যটন মন্ত্রী আজ সকাল পৌনে ১১ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সুন্দরবন দেখার জন্য বাগেরহাট আসছেন। বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম সকাল ৯ টায় জনান বাংলাদেশের বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ ১২টি পর্যটন পন্ত্রী সকাল ১১ টার মধ্যে হেলিকপ্টার যোগে মংলা নেভাল হেলিপ্যাডে পৌঁছাবেন। পরে নদী পথে মংলায় অবস্থানরত এমভি টাংগুয়ার হাওড় নামের বিশেষ পর্যটন জাহাজে করে তারা সুন্দরবনের অভ্রন্তর দিয়ে হারবারিয়া এলাকা যাবেন। সেখান থেকে দুপুর ২-৩০ মিনিটে ফেরার পথে হেলিকপ্টার যোগে আবার ঢাকায় ফিরে যাবেন।