গাংনীতে মার্কেট থেকে ককটেল উদ্ধার

প্রকাশিত: November 11, 2015 | সময়: 11:12 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলি মোড় এলাকার একটি মার্কেটের নিচতলা থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় গাংনী থানা পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমান লালটেপ মোড়ানো ককটেলটি উদ্ধার করেন। গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ইব্রাহিম মার্কেটের নিচতলার একটি টেইলার্সের সামনে ককটেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে তা উদ্ধার করে।