গাজীপুরে যৌনকর্মীসহ আটক অর্ধশতাধিক

প্রকাশিত: November 11, 2015 | সময়: 11:27 am

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে দালালসহ অর্ধশতাধিক যৌনকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
যৌথবাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সিটি করপোরেশনের বোর্ডবাজার, চান্দনা ও কোনাবাড়ী এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় হোটেল অতিথি, গোল্ডেন সান, এয়ার, ড্রীমল্যান্ড, রেইনবো, বনভোজন, গুলশান ভিউ, মডেল, হোটেল মুনসহ বেশ কয়েকটি আবাসিক হোটেল থেকে দালালসহ অর্ধশতাধিক যৌনকর্মীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলগুলোতে চলছিল অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।