গাজীপুরে মাদক বিরোধী সচেতনতামূলক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: November 25, 2015 | সময়: 11:28 am

স্টাফ রিপোর্টার ॥
“মাদককে না বলুন” মাদক বিরোধী সূধী মহলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গত ২৪ নভেম্বর মঙ্গলবার গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন ভোর ও পাক্ষিক সচিত্র পত্রিকার আয়োজনে গাজীপুর শহরের নলজানী (পালের মাঠ) এলাকায় পত্রিকার ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নাছির উল্লাহ ভূইয়া। এসময় তিনি মাদকের কুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকসহ সুধী মহলের প্রতি আহ্বান জানান। তাছাড়া মাদক অপরাধ নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগণকে মাদক বিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচীতে অংশ গ্রহণ করার আহব্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোঃ খোরশেদ আলম, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা লায়ন আঃ মজিদ খান, কে.এস জোহা, সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সহ-সভাপতি ফিরোজা নাজনী বাঁধন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ ফরিদ।