আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

প্রকাশিত: December 5, 2015 | সময়: 11:43 am

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্রতিনিধি ।
গাজীপুরে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ।
আটককৃতের নাম হারুন (৪২) তিনি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিশাইল এলাকার ওমর আলীর ছেলে।
জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সন্দেহ হলে একটি মোটরসাইকেলকে থামানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হারুনের দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।