একটিমাত্র প্রশ্ন, নিজেকে বদলে নিতে পারবেন সহজে

প্রকাশিত: January 7, 2016 | সময়: 4:22 pm

লাইফস্টাইল ডেস্ক ॥

যখন বহু চেষ্টা সত্ত্বেও কোনো অভ্যাস গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন, তখন বলা যায় আপনি অলস কিংবা নির্বোধ। আপনার কোনো ইচ্ছাশক্তি নেই। এ ক্ষেত্রে নিজেকে দিয়ে সম্ভব না ভাবাটা কোনো ফল দিতে পারবে না। এর চেয়ে বরং পরিস্থিতি থেকে একটু পিছিয়ে যান। আপনার ভেতরের সমস্যা খুঁজে বের করুন। এগুলো ঠিকঠাক করার চেয়ে কার্যকর উপায় আছে। অতীতের এমনই কোনো ঘটনার কথা ভাবুন। অতীতে কোনো আচরণ বা অভ্যাস ইত্যাদি আপনি হয়তো সহজেই বদলে ফেলেছিলেন। এর জন্যে নিজেকে একটিমাত্র প্রশ্ন করুন। তখন সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্যটা কোথায়? ‘বেটার দ্যান বিফোর : ‘মাস্টারিং দ্য হ্যাবিটস অব আওয়ার এভরিবডি লাইভস’ বইয়ের লেখক গ্রেচেন রুবিন। তিনি সম্প্রতি মনোবিজ্ঞানী রন ফ্রিডম্যানের সঙ্গে কথা বলেন। তাদের দুজনের সাক্ষাৎকার থেকে বেরিয়ে এসেছে নিজেকে বদলে ফেলার উপায়। রুবিন জানান, নতুন কোনো অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট উপায় নেই যা সবার জন্যে প্রযোজ্য। নিজের জন্যে আপনাকে বেস্ট উপায়টা খুঁজে বের করতে হবে। অতীতে কোনো না কোনো সময় আপনি নিজেকে বদলে ফেলেছিলেন। সেই সময়টা মনে করতে হবে। এ ক্ষেত্রে অতীতই আপনাকে উপায় বের করে দিতে পারে। অতীত এবং বর্তমান সময়ের মধ্যে পার্থক্য দেখুন। এগুলো আপনার অভ্যন্তরীন পরিবর্তন। এখান থেকেই আপনি বুঝতে পারবেন, পরিবর্তিত বিষয়গুলোর সঙ্গে আপনার চাহিদার ফারাক কোথায়? রুবির জানান, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজেকে বদলে ফেলার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়ে থাকেন। সবার একটাই বক্তব্য থাকে। তা হলো, আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কেউ বুঝতেই পারেন না সমস্যাটা কোথায়? ধরুন, কেউ একজন প্রতিদিন শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করলেন। এ ক্ষেত্রে অতীতে জিমনেশিয়ামে যাওয়ার কথা চিন্তা করলে বর্তমানের লাভের অংশ খুঁজে পাবেন। হয়তো আগে ব্যায়াম করতেন কেবলমাত্র চিকিৎসক বলেছেন বলে। কিন্তু এখন সুস্থ থাকতে বা দেহ সুগঠিত করতে শরীরচর্চা করছেন। এ জন্যে পার্থক্যটা বেশি নজরে পড়ছে। কাজেই নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে যদি পরিকল্পনা নিয়ে থাকেন, তবে অতীতের একই ধরনের অভিজ্ঞতার চিন্তা করুন। তার সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য বিচার করে খাপ খাইয়ে নিন। বিষয়টি খুব সাধারণ মনে হচ্ছে। কিন্তু যখন ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়বেন, তখন বুঝবেন এটা কতটা কার্যকর কৌশল। সূত্র : বিজনেস ইনসাইডার