সন্ধ্যায় সৌদি প্রিন্সের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: January 12, 2016 | সময়: 2:15 pm

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত সৌদি প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ।

খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানিয়েছেন।