বিয়ের পিঁড়িতে নাঈম ও নাদিয়া

প্রকাশিত: January 16, 2016 | সময়: 10:13 am

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বিয়ে করলেন অভিনেতা নাঈম ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এসময় নাঈম ও নাদিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও কয়েকজন অভিনেতা, অভিনেত্রী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

এটি নাদিয়া আহমেদের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে মডেল ও অভিনেতা শিমুলকে বিয়ে করেছিলেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে গত বছর তাদের বিচ্ছেদ ঘটে।
আইআই