স্টাফ রিপোর্টার ॥
বাণিজ্য মেলা ঘুরে ইসমাঈল সিরাজীঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আকর্ষণীয় ও মন মাতানো ফার্নিচার নিয়ে এসেছে “লিগেছি ফার্নিচার লিঃ”। আর চলছে বিশেষ মূল্য ছাড় সহ নানা রকম অফার।
বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতারা নজরকাড়া সব সব ফার্নিচার ক্রয়ে পেতে পারেন ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।
বাণিজ্য মেলা ঘুরে লিগেছি ফার্নিচারের প্রিমিয়ার প্যাভিলিয়ন ২০ তে এসব নানা রকম ছাড়ের অফার দেখা যায়। অন্যান্য ফার্নিচারের চেয়ে লিগেছির প্যাভিলিয়নে নতুন নতুন ডিজাইনের দেশীয় ও পাশ্চাত্যের আদলে তৈরি দৃষ্টিনন্দন ফার্নিচার দেখা গেল। মেলার প্রথম দিন থেকে যেন দর্শনার্থীদের উপচে পরা ভিড় ছিল প্যাভিলিয়নটিতে ।
এ বিষয়ে লিগেছির প্যাভিলিয়ন ইনচার্জ ( ম্যানেজার-সেলস এন্ড মার্কেটিং) এস কে সাদিকুল ইসলাম বলেন, লিগেছি ফার্নিচার এবারের মেলায় অত্যাধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য এনেছে। যার বেশিরভাগ কাঠ চট্টগ্রাম ও মিয়ানমারের সেগুন কাঠ এবং কিছু ভাল মানের মেহগনি কাঠের তৈরি।
এবার মেলায় পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও পণ্য কিনলেই রাফেল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। আরও আছে ধামাকা অফার, ১৫ লক্ষ বা তার বেশি টাকার পণ্য কিনলেই ঢাকা-নিউইয়র্ক বিমান টিকেট এবং রাফেল ড্রতে ঢাকা-ব্যাংকক, ঢাকা-কাঠমান্ডু এবং কলকাতার বিমান টিকেট পাওয়ার সুযোগ। ক্রেতাদের সুবিধার্থে হোম ডেলিভারির সুযোগও আছে।
লিগেছিতে পাওয়া যাবে, খাট, সোফা, খাবার টেবিল সেট, ওয়্যারড্রোব ও ড্রেসিংটেবিল সহ ইত্যাদি।

