ম্যানসিটির জয়ে রাতে চেলসির ড্র

প্রকাশিত: January 17, 2016 | সময়: 11:44 am

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার রাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ৪-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে তারা। তবে এই রাতে নাটকীয় ড্র করেছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে দ্যা ব্লুজরা। অন্য মাচে হোয়াইটহার্ট লেনে সান্ডারল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

সাবলিল জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসে ম্যানসিটি। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। তবে রাতের ম্যাচে জিতলে পুনরায় শীর্ষে উঠে আসবে লেস্টার সিটি। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল ও লেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ২২ মিনিটে এগিয়ে যায় সিটি। ৩০ গজ দূর থেকে আচমকা নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ।

৪১ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো (২-০)।আর ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আগুয়েরো। দারুণ গোছানো এক আক্রমণে কেভিন ডি ব্রুইনের পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৮৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার গোলে বড় ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি (৪-০)।

অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে জন টেরির আত্মঘাতী গোলে পিছিয়ে যায় চেলসি। ছয় মিনিট পর অতিথিদের বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাস ব্যবধান দ্বিগুণ করলে হারের শঙ্কায় পড়ে যায় চেলসি (২-০)।

তবে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৪ মিনিটে সেস ফাব্রেগাসের বাড়ানো বল ধরে এবারের লিগে সপ্তম গোল করেন দিয়েগো কস্তা। এরপর নিজেই লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস (৩-২)।

৯০ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো মোরির গোলে কোনরকম হার এড়াতে পারে চেলসি (৩-৩)। চেলসির পয়েন্ট ২২ ম্যাচে ২৫। অবস্থান চৌদ্দতম।