খালেদার সঙ্গে মার্সিয়ার বৈঠক সোমবার

প্রকাশিত: January 24, 2016 | সময়: 12:58 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল সোমবার বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বুম বার্নিকাট।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।