বগুড়ায় ৫ মাদকসেবীকে জরিমানা

প্রকাশিত: January 26, 2016 | সময়: 3:36 pm

জেলা প্রতিনিধি, বগুড়া ॥ বগুড়ার শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- বগুড়া সদর উপজেলার মালতিনগরের আহসান হাবীব (৪৫), শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকার খলিলুর রহমান (২৬), রবিউল ইসলাম শাওন (২৪), বকুল হোসেন (২৮) ও বাউল দাস (১৯)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।