স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশে ১৩তম বলে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদনে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সোমালিয়া এবং সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তকমা পেয়েছে ডেনমার্ক।
বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৫ প্রকাশ উপলক্ষে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেয়া হয়। এ সংবাদ লেখা পর্যন্ত সম্মেলন চলছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করছেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়াও উপস্থিত আছেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

