গাজীপুরে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীর অপারেশন

প্রকাশিত: January 27, 2016 | সময়: 7:24 pm

মুহাম্মদ আতিকুর রহমান আতিক ॥
গাজীপুর: ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর রোটারী ক্লাব ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের সহযোগিতায় রোটারী ক্লাব অব গুলশান লেক সিটি, ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা এলায়েন্স ফর স্মাইলস আয়োজিত দক্ষ আমেরিকান চিকিৎসক দলের মাধ্যমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যে কোন বয়সের রোগীদের অপারেশন করা হবে এবং ওষুধ দেওয়া হবে।

গতকাল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছেন।

৩০ জানুয়ারি শনিবার পর্যন্ত ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের যে কোন বয়সের রোগীদের নাম রেজিস্ট্রেশন। বিস্তারিত তথ্যের জন্য মো. জামাল উদ্দিন- ০১৭১৭৩৬৫৩৭৫, মো. সুজাউল ইসলাম- ০১৭১০০৪৫০৭২, আমানুল্লাহ আল মাসুম- ০১৭১৬৭৪৫৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।