গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন

প্রকাশিত: January 29, 2016 | সময়: 12:36 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মেট্রেক্স গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ আগুনের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট পাঠানো হয়েছে।