নতুন প্রেমে মজেছেন প্রিন্স হ্যারি!

প্রকাশিত: January 31, 2016 | সময়: 12:45 pm

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: গুজবটা বেশ শোরগোল তুলেছে। প্রিন্স হ্যারি এক আমেরিকান সুন্দরীর সঙ্গে ডেটিং করছেন। জুলিয়েট লাবেলা নামের তরুণী রাজপুত্রের চেয়ে বয়সে ১০ বছরের ছোট। ইতিমধ্যে ৩১ বছর বয়সী হ্যারি নাকি নতুন বছরের শুরুতেই ২২ বছর বয়সী লাবেলার লস অ্যাঞ্জেলসের বাড়িতেও ঘুরে এসেছেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, মিস লাবেলা স্বর্ণকেশী, মোহনীয় এবং হ্যারির সঙ্গে বেশ জমিয়ে ফেলেছেন। বেশ মজার মানুষও তিনি। আবার তিনি যে যথেষ্ট সেক্সি তাও বুঝিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রিন্সকে।

এর আগেও হ্যারি ২৬ বছর বয়সী ক্রেসিডা বোনাসের সঙ্গে গভীর প্রেমে জড়িয়ে পড়েন। রাজবংশের প্রিন্সেস ইউজিনি হ্যারির সঙ্গে ক্রেসিডার পরিচয় করিয়ে দিয়েছিলেন।

এও বলা হচ্ছে, হ্যারি তার আরেক সাবেক প্রেমিকা চেলসি ডেভির সঙ্গেও গত বছর আফ্রিকা গিয়ে দেখা করে আসেন।

সদ্য প্রেমিকার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, তিনি বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ ক্রিস্টিয়ান ডিওরের ফ্যাশন লেবেল হিসাবে কাজ করেন। আবার ‘সেলিব্রিটি রিলেশনস’-এর পাবলিক অ্যাসিস্টেন্ট হিসাবেও কাজ করছেন।

টুইটারেও বেশ মজার টুইট করেন লাবেলা। বন্ধুদের সঙ্গে সময়গুলো বেশ উপভোগ করেন। লিখেছেন, পাগলাটে, আবেগময় এবং অসাধারণ ভালোবাসা ছাড়া সময়টাই নষ্ট। জীবনে অনেক বেশি ঝামেলার বিষয় আছে। প্রেম এদের মধ্যে একটা হওয়া উচিত নয়।

এ সপ্তাহে এক হুইলচেয়ার অ্যাথলেট অ্যানা পোলোকের সঙ্গেও বেশ ভাব জমিয়ে ফেলেন হ্যারি। দুর্ঘটনাক্রমে ঝড়ো বাতাসের তোড়ে পোলোক তার হুইলচেয়ার থেকে পড়ে যান। ছুটে যান হ্যারি। তাকে তুলে আনেন।

হ্যারির প্রেমিকার তালিকায় আরো সাবেক রয়েছেন। সাবেক আইনজীবী চেলসি ডেভির সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিল তার। ট্যাটলারের কভার গার্ল ফ্লোরেন্স ব্রান্ডেল-ব্রুসের সঙ্গেও সংক্ষিপ্ত সম্পর্ক ছিল তার।

ছবিতে প্রিন্সের তিন সাবেক প্রেমিকা। বাঁ থেকে চেলসি ডেভি, ফ্লোরেন্স ব্রান্ডেল এবং ক্রেসিডা বোনাস। সূত্র : টেলিগ্রাফ