জয় দেখছে বাংলাদেশ

প্রকাশিত: February 2, 2016 | সময়: 1:04 pm

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ৬৫ রানে অলআউট নামিবিয়া। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬৬ রান। কক্সবাজারে যুব বিশ্বকাপের এ গ্রুপের শেষ ম্যাচে এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। কোন রান করার আগেই ফিরে যান পিনাক ঘোষ। দলীয় ১৩ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার সাইফ হাসান। দুজনকেই ফেরান নামিবিয়ার বোলার কোয়েতজি।

এখন উইকেটে আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ৬ রান নিয়ে। অপর প্রান্তে আছেন জয়রাজ শেখ ১১ রান নিয়ে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের যুবাদের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট ৪৬ রান।