৯ ঘণ্টা বন্ধ ছিল বন্দরে পণ্য ওঠা-নামা

প্রকাশিত: February 2, 2016 | সময়: 1:55 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

চট্টগ্রাম : ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ ছিল।

বিষয়টি বাংলামেইলকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন ও প্ল্যানিং) জাফর আলম।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারো কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে এক মুহূর্তের জন্যও পণ্য উঠা নামা বন্ধ ছিল না।