ফেনীর একরাম হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: February 4, 2016 | সময়: 2:34 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালতের এ আদেশের কপি পাওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালকে বিচারকাজ নিষ্পত্তি করতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। এই হত্যা মামলার এক আসামির জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়ে বৃহস্পতিবার আদেশ দেন আদালত।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।