ভাঙা ফোন বদলে নিন নতুন আইফোন

প্রকাশিত: February 10, 2016 | সময়: 12:17 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: আচমকা হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে গেছে আপনার সাধের আইফোনের। কিংবা কাজ করছেনা কি প্যাড, ক্যামেরা। ফোনের যে সমস্যাই থাকুক না কেনো তা নিয়ে আর চিন্তা নেই। নষ্ট হয়ে যাওয়া ফোনের যেসব পার্টস ব্যবহার করা যাবে তা বিক্রি করে দেওয়া যাবে অ্যাপল স্টোরে অথবা সেই দাম বাদ দিয়ে দেওয়া হবে নতুন ফোন থেকে। তবে এই অফার শুধু আইফোন ফাইভ এস, আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়াও আইফোন আনছে আরেকটি নতুন অফার। বাইরে থেকে কেনা স্ক্রিন প্রোটেক্টর কখনই অ্যাপেলের অফিসিয়াল স্টোরে ইনস্টল করে দেওয়া হতো না। কিন্তু এবার থেকে তা করে দেওয়া হবে। আর এই কাজ করতে গিয়ে স্ক্রিনের কোনও ক্ষতি হলে সম্পূর্ণ বিনামূল্যে নতুন প্রোটেক্টর ইনস্টল করে দেওয়া হবে।