কালিয়াকৈরে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: February 13, 2016 | সময়: 3:02 pm

স্টাফ রিপোটার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ জালাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাইপাস সাহেব বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়।

আটক জালাল কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের মৃত সবদুল মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, কালিয়াকৈর বাইপাস সাহেব বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে জালাল উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া জালাল উদ্দিন দীর্ঘ দিন ধরে আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলেও জানান এসআই।