সোমবার খালেদা ও ড্যান মজিনার বৈঠক

প্রকাশিত: August 11, 2013 | সময়: 6:36 pm

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

সোমবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেসউইং কর্মকর্তা সায়রুল কবির খান।

তিনি আরও জানান, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে আলাপ-আলোচনা করা হবে।