বিনোদন ডেস্ক ॥
ঢাকা: লুলিয়া ভানটুর এবং সালমান খানের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক আগে থেকেই আছে। তবে সেই গুঞ্জন আরো তীব্র হচ্ছে লুলিয়ার একটি মেসেজে।
গত রোববার ভ্যালেন্টাইনস ডে-র দিন সোশাল মিডিয়ায় লুলিয়া একটি মেসেজ শেয়ার করেন।
মেসেজে লুলিয়া লিখেছেন, ‘আমার অর্ধেকটা জুড়ে আছ তুমি। আর বাকি অর্ধেকটাও তোমার।’ যদিও লুলিয়া সালমানকে ট্যাগ করেননি। তবে এ বার্তা যে ভাইজানের জন্যই সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বি-টাউন।
বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে জেরবার হয়ে কয়েকদিন আগেই ভাইজান বলেছিলেন, প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেইৃ।
বলিউডের একটা বড় অংশ মনে করছে, এ দিন পরোক্ষে সালমানের ওই উত্তরেরই জবাব দিয়েছেন লুলিয়া। তিনিই যে ভাইজানের ‘বেটার হাফ’ হতে চলেছেন এ যেন তারই ইঙ্গিত।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভাইজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন লুলিয়া। ওই সময় লুলিয়ার সঙ্গে কিছুটা মোনমালিন্য হয় সালমানের। পরে অবশ্য মান ভাঙানোর জসন্য নাকি লুলিয়াকে একটি দামি গাড়ি উপহার দেন ভাইজান।
এদিকে বি-টাউনে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে নিয়েও চলছে নতুন গুঞ্জন। প্রেমিক রণবীরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সালমান খানের সঙ্গে যোগাযোগ বেড়েছে ক্যাটরিনার। সালমনাও ক্যাটের শুটিংয়ে গিয়ে দেখা করছেন। এসব ঘটনা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
শেষ পর্যন্ত কার সঙ্গে সম্পর্কে জড়ান ভাইজান তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের।

