খালেদার সঙ্গে ব্রিটিশ লেবার পার্টির বৈঠক বিকেলে

প্রকাশিত: February 16, 2016 | সময়: 12:39 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত ব্রিটিশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।