রণবীরের কাছে গেলে পস্তাবে ক্যাট!

প্রকাশিত: February 17, 2016 | সময়: 11:21 am

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনির ‘দি এন্ড’ যেন হচ্ছেই না। বিচ্ছেদ হয়ে গেলে কী হবে, দু’জনকে নিয়ে গল্প থামছে না। বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। ফ্যানদের তো পোয়া বারো। রোজই রসালো গল্প শুনতে পারছেন তাঁরা। শোনা যাচ্ছে, অনেক দিন আগেই নাকি সলমন এই ব্রেকআপের ভবিষ্যৎ বাণী করেছিলেন।
সময়টা ২০০৯। সবে ‘আজব প্রেম কি গজব কাহানি’তে রণবীর কাপূরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা কাইফের। সলমনের গার্লফ্রেন্ড তখন ক্যাট। সব দেখেশুনে আর নাকি চুপ থাকতে পারেননি সল্লু মিয়াঁ। মদ্যপ অবস্থায় ছুটে গিয়েছিলেন লেডি লভের কাছে। নেশা জড়ানো গলায় বলেছিলেন, তুমি ভুল করছো। আমাকে ছেড়ে রণবীরের কাছে গেলে এক দিন পস্তাতে হবে তোমাকে! দেখবে, তোমাকে আঘাত দেবে রণবীর!
গত বছর পর্যন্ত ক্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। লিভ টুগেদারও শুরু করেছিলেন তাঁরা। ব্যালকনিতে দাঁড়িয়ে চুমু খাওয়া থেকে হাতে হাত যুগলের ছবিও এসেছিল প্রকাশ্যে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়েও করতে চলেছেন তাঁরা। কিন্তু, এ বছরের গোড়াতেই সে জুটি ভেঙে খান খান। শেষ পর্যন্ত সলমনের ভবিষ্যৎ বাণীই মিলে গেল তা হলে!