লাইফস্টাইল ডেস্ক ॥ নিজেকে সুন্দর করে তুলে ধরতে কে না চায়? আর সৌন্দর্যের একটি বড় অংশজুড়ে রয়েছে চুল। তাই চুলকে স্বাস্থ্যউজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে আমরা নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করি।মানুষের ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে চুল বড় ভূমিকা রাখে। তাই নামিদামি কোনো ব্যান্ডের প্রসাধনী দিলেই যে চুল ভালো থাকবে তা নয়, প্রয়োজন বাড়তি একটু মনোযোগ। আমাদের রান্নাঘরেই এমন অনেক সামগ্রী রয়েছে যা চুলের যতেœ কার্যকরী ভূমিকা রাখে। এ রকমই একটি ভেষজ উপাদান হলো মধু। চুলের যতেœ মধুর উপকারিতা অনেক।
চুলে প্রথমে ভালোভাবে শ্যাম্পু করে একটি বাটিতে দুই টেবিল চামচ মধু সমপরিমাণ পানির সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে হবে। এটি চুলে ভালোভাবে মেশাতে হবে।
তবে এটি যেনো তালুতে কোনোভাবেই না লাগে তা লক্ষ্য রাখতে হবে। তারপর এটি ১০-১৫ মিনিট রেখে ভালোভাবে পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
মধু ব্যবহারে চুল অনেক বেশি মসৃণ ও উজ্জ্বল হয়। তবে এই ট্রিটমেন্টটি কোঁকড়া চুলের জন্য বেশি উপকারী, যা চুলে ঝলমলে ভাব এনে দেয়।
এছাড়া মধু আমাদের স্বাস্থ্য ও ত্বকের যতেœও অনেক উপকারী। কুসুম গরম পানিতে মুখ ধুয়ে মধু লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেললে ত্বকে তাৎক্ষণিক এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়।
