ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে মাহেন্দ্র মোটর সাইকেলের এজেন্ট ও কাস্টমার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের জেএফসি ফাস্টফুড অডিটোরিয়ামে জেলার এজেন্ট ও কাস্টমার একত্রিত হয়। শাফিন অটোর মালিক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল আলীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডঃ হাবিবুর রহমান,সুরট ইউনিয়নের চেয়ারম্যান কেবি,দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজুল্লাহ ফয়েজ, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাযদার আলী, সুরট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিলাল হোসেন, প্রভাষক কামাল হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুর ইসলাম বাদশা। এছাড়া আফতাব অটোমোবাইলের কান্টি ম্যানেজার সৈাম্য চ্যাটার্জি, বিজনেস ডেভেলোপমেন্ট ম্যানেজার অংকুর পোর্দ্দার,মার্কেটিং ম্যানেজার শহিদুর ইসলাম মুনির,ডিলার ডেভোলেপমেন্টের সহকারী ব্যবস্থাপক মোঃ সাকিব-উল-ইসলাম,এলাকা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন ও উর্ধ্বতন সার্ভিস ইঞ্চিনিয়ার খায়রুল কবির। জেলার অর্ধশতাধিক এজেন্ট ও কাস্টমার সম্মেলনের অংশ গ্রহণ করে। সার্বিক সহযোগিতা করেন শাফিন অটো। সম্মেলন শেষে স্থানীয় পায়রা চত্বরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শকগন সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করে।

