হাতিরপুলে বহুতল ভবনে আগুন

প্রকাশিত: March 1, 2016 | সময়: 9:40 am

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর হাতিরপুলে মেহের টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ১৫ তলা এ ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর বা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৮ম তলায় একটি সিরামিকের অফিস। রাত ১১টা ৪০ মিনিটে হঠাৎ ওই ফ্লোরে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।