ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের ১৫ নং কালিচরণপুর ইউনিয়নের শৈলজানাথ বালিকা বিদ্যালয় মাঠে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে কালিচরনপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ আলোচনা সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। কালিচরনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দলীয় আলোচনা হয়। সভায় কালিচরণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপির সদর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে কে সর্ব সম্মতিক্রমে একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বি এন পির সভাপতি অ্যাডঃ মুন্সী কামাল আজাদ পান্নু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল আলিম, বি এন পির উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ফিরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব্বক দলের জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, বিলাল হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক শাহিন। আরও উপস্থিত ছিলেন ফারুক হোসেন,লাবলুর রহমান বাবলু, মামুন, সজেদুল ইসলাম মন্টু, মকবুল হোসেন, আজাহার আলী, অলিয়ার রহমান মজনু, নজরুল ইসলাম, শরীফ উদ্দিন সহ কালিচরণ পুর ইউনিয়নের বি এন পি, যুবদল, ছাত্রদল, কৃষকদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালি চরণ পুর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বকুল।
সভায় প্রধান অতিথি বলেন, আজ বাংলাদেশের সাধারণ মানুষ ভাল নেই। মুক্তির উপায় খুজছে সুযোগ পেলেই ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দেব। অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ঝিনাইদহের সকল ইউনিয়নে বি এন পির ধানের শীষের প্রার্থীরাই ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হবে। এখন থেকে আপনারা বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে আলমগীর হোসেনের জন্য ভোট চাওয়ার জন্য বিএনপির ইউনিয়ন নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালি চরণ পুর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বকুল।

