আমিরাতে স্বাধীনতা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: March 13, 2016 | সময়: 10:41 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

আবুধাবী: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে ‘স্বাধীনতা উৎসব ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) আবুধাবীর ফরমাল পার্কে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের নেতা মুহাম্মদ সেলিম জসিম উদ্দিন।

এসময় সংগঠনের নেতা আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও আয়ুব খানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাবু শৈবাল বড়ুয়া, সেলিম নেওয়াজ, বেলায়েত হিরু, এসএম ইদ্রিস, ফজলুল কাদের আজিম, বিশু চক্রবর্তী।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, খোরশেদ আলম, জামাল উদ্দিন, সেলিম আনসারী, মঞ্জু তালুকদার, রানা দাশ, নুর হোসেন, ইউনুস চৌধুরী ইমু, রায়হান চৌধুরী, মামুন, একরাম হোসেন, সৈয়দ খোরশেদ, বোরহান, ফারুক রেজা, পিয়ারু, সজীব, আরিফ, মহিউদ্দিন প্রমুখ।