বিনোদন ডেস্ক ॥
ঢাকা: করণ সিং গ্রোভার আর বিপাশা বসুর বিয়ে নিয়ে এখন প্রায়ই আলোচনা চলছে। কখনও শোনা যাচ্ছে তাঁরা নাকি সম্পর্কেই নেই, কখনও আবার শোনা যাচ্ছে তাঁরা নাকি বিয়ের জন্য তৈরি। শুধু পরিবার মানছে না, এই যা সমস্যা। তবে এবার করণ নিজে মুখ খুললেন।
করণ একটি সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন, তাঁর আর বিপাশার মধ্যে যা চলছে, তা নিয়ে তিনি তখনই কথা বলবেন, যখন তিনি সব কিছুর জন্য তৈরি হবেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, তাঁকে যেন খানিকটা সময় দেওয়া হয়। আপাতত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি নিজেই চাপে আছেন।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, করণ আর বিপাশা নাকি বিয়ের জন্য প্রস্তুত। কিন্তু করণের মা নাকি বিপাশাকে বধূ হিসেবে মেনে নিতে পারছেন না। সমস্যা আছে বিপাশার পরিবারের তরফেও। বিপাশার মা-ও করণকে মেনে নেওয়ার পক্ষপাতী নন। কিন্তু বিপাশা নিজে কিছু বলেননি। কিছু জাননি করণও। তবে এবার যখন করণ খানিকটা সময় চেয়ে নিলেন, মনে হচ্ছে গোপন কথাটি আর রবে না গোপনে।

