শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: March 22, 2016 | সময়: 12:49 pm

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার গিলারচালা এলাকায় এক্স সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহিম পিরোজপুর সদর থানার চিলাসিদ্দীর বাড়ি এলাকার মৃত খোকন মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, ওই কারখানায় কাজ করার সময় আবদুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।