মহাসচিব হয়েই কারাগারে ফখরুল

প্রকাশিত: March 30, 2016 | সময়: 1:32 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : মহাসচিবের দায়িত্ব পেয়েই কারাগারে যেতে হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তাকে পল্টন থানার নাশকতার দুই মামলায় জেল হাজতে পাঠানো হল।

বুধবার (৩০ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী জামিন আবেদন শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মির্জা ফখরুল।

এর আগে সকালে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার কথা জানান।