স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটিতে যে সংকট চলছে তা নতুন নেতৃত্ব আসলে আর থাকবেনা। সেই সাথে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার ধানমন্ডিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আ: সালাম ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল হক প্রমুখ।

