ময়মনসিংহে ৪ জেএমবি সদস্য আটক

প্রকাশিত: April 13, 2016 | সময়: 10:36 am

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ: ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আলমগীর (২২) জাহাঙ্গীর (২৫), হাসান আলী (২২) ও বিল্লাল হোসেন (৪৫)।

মঙ্গলবার (১২ এপ্রিল) দিনগত গভীর রাতে সদর উপজেলার দাপুনিয়া কাউয়ালটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকাল সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটককৃত জেএমবি সদস্যরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন সভা করছিলেন। পরে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মফিকুল ইসলাম পিপিএম এ অভিযানের নেতৃত্ব দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।