খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: April 13, 2016 | সময়: 12:44 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ জুলাই পুনর্র্নিধারণ করেছেন আদালত। ওইদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) এ আদেশ দেন আবু আহমেদ জমাদারের আদালত।