সেরা খেলোয়াড় মুস্তাফিজ!

প্রকাশিত: May 11, 2016 | সময়: 12:59 pm

স্পোর্টস ডেস্ক ॥

মুস্তাফিজের মুকুটে যুক্ত হল আরও একটি পলক। গত এক সপ্তাহে মুস্তাফিজুর দুইটি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার না পেলেও সেরার তালিকায় এসে নিজের প্রাপ্য পুরষ্কার ঠিকই পেয়েছেন।

প্রতিটি ম্যাচে তার অনবদ্য বোলিংয়ের জন্য ভারতের প্রথমসারির পত্রিকা টাইম্স অফ ইন্ডিয়া’তে মুস্তাফিজুর রহমানকে এই সপ্তাহের সেরা খেলোয়াড় বলে ঘোষণা করা হয়েছে।

টাইম্স অফ ইন্ডিয়া, মুস্তাফিজকে ওয়ান্ডার বয় খেতাব দেয়। সানরাইজার্সের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার কারণ হিসেবে তাকে বিবেচনা করে তার ধারাবাহিক পারফর্মেন্সকে তুলে ধরা হয়। তাই এই সপ্তাহের সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান।

গুজরাতকে ৪ ওভারে মাত্র ১৭ রান এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬ রান দিয়ে নেট রানেও এগিয়ে তিনি। এই সপ্তাহে কলকাতার আন্দ্রে রাসেল, রয়্যাল চেলেঞ্জার্সের বিরাট কোহলিকে এবং নিজ দলের শেখরকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।