তাইওয়ানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: May 12, 2016 | সময়: 10:21 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: তাইওয়ানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৬ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুয়াও থেকে ১৪ মাইল দূরে ভূ-পৃষ্ঠ থেকে ৬ মাইল গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল।