কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের নামে ফেসবুকে ভূয়া আইডি খোলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: May 27, 2016 | সময়: 8:30 pm

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা ॥
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার নামে ফেস বুকে একটি ভুয়া আইডি খোলার অভিযোগ পাওয়া গেছে। গত বুহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এক জনার্কীন সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান এ অভিযোগ করেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, বিনা অনুমমিতে আমার নামে একটি কুচক্রীমহল ফেস বুকে একাউন্ট খুলে ব্যবহার করছে।্ তিনি বলেন, ফেস বুকে আমার বিরুদ্ধে নানা মন্তব্য,সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন সহ আপত্তিকর বক্তব্য প্রকাশ করে আমার ইমেজ নষ্ট করার পায়তার করছেন। আমি ফেস বুকে কোন একাউন্ট খুলিনি। ফেস বুকে দেয়া এ সব স্ট্যাটাস ও পোস্টের সাথে আমার কোন সস্পৃত্ততা নেই। এ ব্যাপারে তিনি কাপাসিয়া থানার একটি সাধারন ডায়েরি ও করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুয়া ফেস বুক আইডি বন্ধ সহ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সংবাদ সমম্মেলনে আহবান জানান।