আমার শরীর নিয়ে লজ্জিত নই: ফারদিন

প্রকাশিত: May 28, 2016 | সময়: 11:52 am

বিনোদন ডেস্ক ॥

শারীরিক ওজন বেড়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা ফারদিন খান। এ কারণে বলিউড মহলেও এখন তাকে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ করে এমন মুটিয়ে যাওয়া কারণে অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

তবে এই অতিরিক্ত ওজনের কারণে লজ্জিত নন ফারদিন এমনটা নিজের মুখেই স্বীকার করেছেন। এ বিষয়ে ৪২ বছর বয়সী এই অভিনেতা তার টুইটারে একটি খোলা চিঠিও লিখেছেন। সেখানে ‘কুছ তুম কাহো কুছ হাম কাহে’খ্যাত এই তারকা লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা আমি আমার শরীর নিয়ে লজ্জিত বা চিন্তিত নই। আমি আমার শরীরিক গড়ন নিয়ে খুশি।’