সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না

প্রকাশিত: May 29, 2016 | সময়: 11:49 am

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আগামী ৩১ মে এর পরে অনিবিন্ধিত সিম পুনঃনিবন্ধনের জন্য সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৯ মে) সকালে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ৩১ মে এর মধ্যে যারা সিম নিবন্ধন করতে পারবেন না। তাদের সিম ডিঅ্যাকটিভ হয়ে গেলেও সেই সিম নতুন করে কেনার জন্য দুই মাস সময় পাবেন। তবে প্রবাসী বাংলাদেশির জন্য এ সময় হবে ১৮ মাস।