১৭ অক্টোবর উইন্ডোজ ৮.১ বাজারে আসছে

প্রকাশিত: August 18, 2013 | সময়: 4:57 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অক্টোবর মাসের ১৭ তারিখে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর নতুন সংস্করণ উইন্ডোজ ৮.১ বের করবে বলে জানিয়েছে।

গুজব ছিল অক্টোবরের মাসের মাঝামাঝি কোন এক দিন সংস্করণটি বের করবে মাইক্রোসফট। কিন্তু এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে না বলে ধারণা প্রকাশ করেছিল।

তবে সকল গুজবের অবসান ঘটিয়ে মাইক্রোসফট নিজেই উইন্ডোজ ৮.১ সংস্করণ বের করার তারিখ ঘোষণা করেছে। শুধু তারিখ প্রকাশ করেই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি, দিয়েছে সঠিক সময় পর্যন্ত- ১৮ ই অক্টোবর সকাল ১২ টা (নিউ জিল্যান্ড সময়) মার্কিন সময় ১৭ই অক্টোবর ভোর ৪টা। উইন্ডোজ এইট (লাইসেন্সধারী) ব্যবহারকারীরা নতুন সংস্করণটি বিনামূল্যে আপডেট করতে পারবে।

বর্তমান সংস্করণটিতে বেশকিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। নতুন স্টার্ট টিপস, স্টার্ট স্ক্রিনের জন্য ডেস্কটপ ওয়াল পেপার, উন্নত সার্চ পদ্ধতি, একই সঙ্গে একাধিক কাজ করার সুযোগ, আরো কার্যকর তথ্য সংরক্ষণ ব্যবস্থা ও পিসি সেটিং এবং ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বর্তমান উইন্ডোজ ৮.১কে আগের সংস্করণের তুলনায় এগিয়ে রাখবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।