১৪ দলের যৌথসভা বিকালে

প্রকাশিত: June 12, 2016 | সময়: 1:06 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের যৌথসভা আজ রবিবার বিকেলে হওয়ার কথা আছে। জানাযায়, বিকেল ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ও মহাসচিবরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।