বুড়িগঙ্গা পুনরুদ্ধারে ১১২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: June 14, 2016 | সময়: 12:43 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে ১ হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মাধ্যমে নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ নদী পুনর্খনন করা হবে। যেন বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর চারপাশে বহমান নদীগুলোতে পানি প্রবাহ বজায় থাকে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।