গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: June 16, 2016 | সময়: 2:10 pm

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহতের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি-পায়জামা

বৃহস্পতিবার (১৬  জুন) সকাল ৭টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ঢাকা- রাজশাহী রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা রেল লাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

জয়দেপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।