এ বছরই বাতিল হচ্ছে প্রাথমিক সমাপনী পরীা

প্রকাশিত: June 21, 2016 | সময়: 3:06 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: চলতি বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীা (পিইসি) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিামন্ত্রী বলেন, কারণ এখন থেকে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিা কার্যক্রম চলে আসছে। তাই একই সঙ্গে দু’টি পাবলিক পরীা নেওয়া সম্ভব হবে না। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘অল্প সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে।’