ফাইনালের ‘খলনায়ক’ মেসি!

প্রকাশিত: June 27, 2016 | সময়: 11:47 am

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বড় মঞ্চের বড় তারকা লিওনেল মেসি। কাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন অনেক ট্রফি। সেখানে নিজেকে নিয়েছেন ‘ফুটবল ঈশ্বরের’ কাতারে! আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও দারুণ খেলে থাকেন তিনি। নইলে কি আর দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন তিনি! গ্যাব্রেইল বাতিস্তুতাকে পেছনে ফেলে এ কীর্তি গড়েছেন কোপা আমেরিকার সেমিফাইনালে, যুক্তরাষ্ট্রের বিপে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে।

কোপার ফাইনালে মেসিকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল আর্জেন্টাইন ভক্তদের। এই ম্যাচে নিজের সেরাটা ঢেলে দিয়ে দলকে এনে দেবেন অধরা শিরোপা। দীর্ঘ ২৩ বছর ধরে যা কি না আর্জেন্টিনার কোল ঘেষে অন্য দিকে চলে গেছে। মেসি সেটা পারলেন কোথায়? এবার ফাইনালে চিলির বিপে তো ‘খলনায়ক’ বনে গেছেন তিনি! এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা দিন বছর ফাইনালে হেরে গেছেন মেসি।

সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছে আর্জেন্টিনা। ভাগ্য পরীায় ফাইনালে প্রথম শট নিতে এসে ব্যর্থতার পরিচয় দিলেন মেসি। বল উড়িয়ে দিলেন ক্রসবারের উপর দিয়ে! আর্জেন্টিনা ডুবল হতাশার সাগরে। বিগলিয়া সেই হতাশার ষোলোকলায় পূর্ণ করলেন। শিরোপা খরার আপেটা বাড়িয়ে নিয়ে দেশে ফিরতে হচ্ছে জেরার্ডো মার্টিনোর দলকে।

এর আগে ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি মেসি। বার্সেলোনা সুপারস্টার ছিলেন নিজের ছায়া হয়ে। টাইব্রেকারে যা করলেন, তা আর্জেন্টিনার দলীয় অধিনায়কের নামের পাশে সত্যি বেমানানই বটে।